
দিনাজপুর প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের বিরামপুর বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার (৬ অক্টোবর) দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংক সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।
সমাবেশে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ীদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।