
অনলাইন ডেস্কঃ মাত্র ৭ দিনেই বক্স অফিস তোলপাড় করে ফেলেছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। ইতোমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে সুনামি ডেকে এনেছে এই ছবি। চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। গোটা বলিউডই যেন অপেক্ষায় ছিল তার, সেই অপেক্ষার অবসান ঘটতেই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সপ্তমদিনে নয়া রেকর্ড গড়ল এই ছবি।
সাতদিনে শুধুমাত্র ভারতে এই ছবির কালেকশন ৩৯৫ কোটি রুপি। এছাড়া সারাবিশ্বে এই ছবির কালেকশন ২৩৯ কোটি রুপি। সব মিলিয়ে সাত দিনে মোট ৬৩৪ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। এতে এক সপ্তাহের আয়ের নিরিখে সর্বকালের সেরা হিন্দি ছবি হয়ে উঠেছে ‘পাঠান’। পাশাপাশি সবচেয়ে দ্রুত এই ছবি পেরিয়ে গেল ৩০০ কোটির ক্লাবে। সূত্র: জিনিউজ
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।