
অপরাধ সমাচার ডেক্সঃ
কমার দুইদিন পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল এক হাজার ৬৮০ টাকা। সে হিসেবে আগামীকাল রোববার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ এক হাজার ৭৭৬ টাকায় মিলবে।
আজ শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী রোববার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ এক হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৬৫ হাজার ৮১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
যেখানে আজ শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৬ হাজার ১৪ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।