
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় মাদক সেবনের দায়ে আটজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সদস্যরা।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. সুজন মিয়া (২৬), মো. ইমাম হাসান (২৭), মো. রিপন হাওলাদার (২৭), মো. ইমাম হোসেন (২০), মো. সোহেল ঘরামী (২৩), মো. আলামীন (৩০), মো. জুয়েল ঘরামী (২৩) ও মো. গোলাম কিবরিয়া (২৬)।
প্রশাসনের এমন অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।