
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে এক আইনজীবীর ওপর হামলা ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মিয়ার উদ্দিন প্রধানের ছেলে এডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে একই এলাকার ফরিদ সরকারসহ অজ্ঞাতনামা ১০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শফিকুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, গত(২৭ সেপ্টেম্বর)শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহাখালি বাজারে জাকিরের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই এলাকার মো: ফরিদ সরকার (৪২) অজ্ঞাতনামা আরও ১০ জন তাকে লক্ষ্য করে মোটরসাইকেল চালিয়ে ধাক্কা দেন। এতে আমি রাস্তায় পড়ে গেলে মোটরসাইকেলটি তার বাম হাঁটুর ওপর চালিয়ে দেওয়া হয়।এতে তার হাঁটুর হাড় ভেঙে যায়।
পরে হামলাকারীরা তাকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে আহত করে।শফিকুল ইসলাম গাজীপুর জজকোর্টের বিজ্ঞ আইনজীবী।ফরিদ সরকার সাথে একাধার যোগাযোগ করলে কোন বক্তব্যে পাওয়া যাইনি।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।