
গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ১০ বছর বয়সী এক শিশু বাচ্চাকে ধর্ষণের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত জালাল মিয়া (৬০) রাজশাহী জেলা মোহনপুর থানার বেলনা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন।
এছাড়াও স্থানীয়রা বলেন, একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায় ফিরে এসে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান এবং ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন।
তবে, প্রাথমিকভাবে অভিযুক্ত জালাল মিয়ার পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে, ভুক্তভোগীর পরিবার আপোষ না হওয়ার শর্তে এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর পরিবার এবং অভিযুক্ত জালাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো সালাউদ্দিন আহমেদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়, পরবর্তীতে ভুক্তভোগী পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।