
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— যুবকটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
রোববার সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ফ্লাইওভারের নিচে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। মাথায় হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ”নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।