
অপরাধ সমাচার ডেস্কঃ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার ধামরাই এলাকায়।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি এবং রেডিও ৩৩ কেভি সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি এবং রেডিও ৩৩ কেভি সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকার ধামরাই এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার ফিডারসহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।