
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী মামলার আসামী শবনম খন্দকার বাবু (৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খালকুলায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। শবনম খন্দকার বাবু উপজেলার নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শবনম খন্দকার বাবু বৈষম্য বিরোধী কর্মসূচির সময় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু। এ ঘটনার জেরে মামলাটি দায়ের করা হয়।
এবিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল আদালতে হাজির করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।