
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অসম প্রেমের জের ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের প্রথম স্ত্রী প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশের রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক চর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন (পিতা: ফজলুল হক, শোলাপাড়া) একই উপজেলার শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের (পিতা: আব্দুস সালাম, খুটিগাছা) সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে গোপনে বিয়ে করেছেন।
শিক্ষক মনোয়ার হোসেনের প্রথম স্ত্রী শামীমা জাহান স্বামীর খোঁজ না পেয়ে গত মঙ্গলবার গোপনে সংবাদ পান। তিনি খুটিগাছা তালপুকুর পাড়ে সাদিয়ার বাবার বাড়ি গিয়ে স্বামী ও সাদিয়াকে এক ঘরে একই বিছানায় দেখতে পান। কারণ জানতে চাইলে মনোয়ার হোসেন ও সাদিয়ার পরিবারের লোকজন তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়।
নিরুপায় হয়ে শামীমা জাহান বুধবার সন্ধ্যায় স্বামীর বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শামীমা জাহান অভিযোগ করে বলেন, "আমার স্বামী একজন চরিত্রহীন। ইতিপূর্বেও তার নিজের স্কুলের এক ছাত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে আলোড়ন সৃষ্টি করেছিল। আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।"
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনোয়ার হোসেন বিয়ের কথা অস্বীকার করেছেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, অফিসের কাজে বাইরে ছিলেন তিনি বিষয়টি জেনে পরে জানাবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।