
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ত্রিশাল থানাধীন বাস-স্টেশন এলাকায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ মিয়া (৪১) কে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও মাদক বিক্রিত ৭০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এ বিষয়ে উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।