
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা ইউনিট কমান্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নূরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক মহাসচিব, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
সভাপতি মোকসেদ আলী মঙ্গলীয়া বলেন, সরকারকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক আহমেদ খান, সমাজ কল্যাণ সম্পাদক, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আলী সরকার, সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল কুদ্দুস ইসলাম, যুগ্ম সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলীয়া।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা ইউনিট কমান্ড।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।