
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারের বেগমাবাদ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাস ফেরত যুবকের নিহত হয়েছে। নিহতের নাম নাজমুল হাসান। তিনি ২ মাস আগে প্রবাস থেকে দেশে আসেন এবং দেশে এসে বিয়েও করেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান (২৭) দেবিদ্বার উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী জনাব নজরুল ইসলামের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বেগমাবাদ এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ও ঘাতক ট্রাকটি উদ্বার করে উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।