
সাতক্ষীরা প্রতিনিধিঃ
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের ৪ টি বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাঁদাবাজ, লুটপাট, নারী ধর্ষণকারীকে ব্যালট পেপারের মধ্যমে বয়কট করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোর ভোটাররা দেখিয়ে দিয়েছে দেশের মানুষের কষ্ট দিয়ে ক্ষতি করে ভোট পাওয়া যায় না।
যাদেরকে মসজিদে নামাজ পড়তে গেলে বের করে দেয়া হতো, রাজাকার বলে খালি দেয়া হতো তাদের কে শিক্ষার্থীরা ভোট দিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে বিজয়ী করেছে।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির মত লুটপাটকারী চাঁদাবাজির সাথে জড়িত দলের আর ভোট দেবে না। তারা দাড়ী পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
গোলাম পরওয়ার এনসিপি কে ইঙ্গিত করে বলেন, হঠাৎ একটা শিশু রাজনৈতিক সংগঠনের এক নেতা জামাতে ইসলামীর আন্দোলন নিয়ে কথা বলেছেন যা সত্যি নয়। ওরা এখনও শিশু সংগঠনের নেতা,২৪ এর গণঅভ্যুত্থানে ওদের ভালো ভুমিকা ছিল, দেশের সকল রাজনৈতিক দলের সাথে ওরাও আন্দোলন করেছিল তার মানে এই নয় যে ওরা মুরুব্বি সংগঠনের বিরুদ্ধে বলবে।
ওরা বক্তব্য দিয়ে একটু গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন জামায়াত এই শিশু সংগঠনের কোন গুরুত্ব দেয় না।জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার আজ ২০ অক্টোবর সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা ফুটবল মাঠে জামায়াতের ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে “বিশাল ছাত্র–যুব মহাসমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমির শেখ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।