
আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল ও উপজেলা নির্বাহী প্রকৌশলী রাহাত ইসলামের চোখের সামনে চত্বরের ভেতরে উপজেলা চেয়ারম্যান পরিষদ ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে এগিয়ে এর সত্যতা পাওয়া যায়, অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ তহবিল থেকে ২১ -২২ অর্থবছরে ঠিকাদারী প্রতিষ্ঠান সোহাগ স্টিলের নামে উপজেলার চেয়ারম্যান পরিষদ ভবন প্রস্তাবে ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের দোতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন।
প্রতিষ্ঠানের মালিক ইদ্রিস আলী কাজ পাওয়ার পর থেকে ঢিলেঢালা ভাব,মাসের পর মাস বন্ধ এবং অনিয়মের মধ্যে দিয়ে কাজটি চলমান।খোঁজ নিয়ে জানা যায় আজ ঢালাই কাজ শেষ হয়ে গিয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম বলেন, খারাপ মালামাল সরানোর জন্য ঠিকাদার কে ইতিমধ্যে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল বলেন,নিম্নমানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগই নেই। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে দিয়েছি সঠিকভাবে তদারকি করার জন্য।আর যদি নিম্ন মানের কাজ করা হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।