
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় সরকারি বাওড় থেকে অবৈধভাবে ভালো উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন (খননন্ত্র) ও পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(১৮ নভেম্বর) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাওড়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

এদিকে অভিযান পরিচালনার আগেই ভ্যাম্যামান আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান মালিকরা। সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনির ভাই ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন। মঙ্গলবার বিকালে কাগদি বাওড়ে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
তবে আমাদের গাড়ি দেখে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।