
গাজীপুর প্রতিনিধিঃ
"কাজ করিয়ে নিয়েও টাকা দেননি মনোনয়নপ্রত্যাশী" — অভিযোগ সাংবাদিকের "বিশ্বাস ভঙ্গের রাজনীতি দেশের উন্নয়নে বাধা" — প্রশ্ন সংবাদকর্মীর
একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে বিজ্ঞাপন ও সংবাদ প্রচারের প্রাপ্য টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সাংবাদিক। সংবাদকর্মী নাঈম অভিযোগ করেছেন, গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়াল কাজ করিয়ে নিয়েও সম্মানী দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিস্তারিত ঘটনায় জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের গাজীপুর-৩ (শ্রীপুর-কাপাসিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়াল সাংবাদিক নাঈমের সাথে ফোনে যোগাযোগ করেন। প্রথমে তিনি ভাওয়ালগড়ের এমপি পদপ্রার্থী ইজাজুল রহমানের ফোন নম্বর চান, যা নাঈম তাকে সরবরাহ করেন।
এরপর পিয়াল নাঈমকে একটি বিজ্ঞাপন ও সংশ্লিষ্ট সংবাদ প্রচারের কাজ দেন এবং সন্ধ্যা ৭টার মধ্যে কাজ শেষ করার জন্য বলেন। নাঈম দাবি করেন, তিনি ৩০ মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন করে দিলে পিয়াল তাকে ৩০ মিনিটের মধ্যে সম্মানী বিকাশ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নাঈম বলেন, "আমি তার কথামতো সময়ের ভিতরে কাজ শেষ করলেও, তিনি আজ পর্যন্ত চার দিন কোনো টাকা দেননি। বারবার বলছেন, 'দেব, দিচ্ছি, দেব' — কিন্তু টাকা দিচ্ছেন না।"
এক্ষেত্রে নাঈমের বক্তব্য, "আমার প্রশ্ন, একজন এমপি পদপ্রার্থী হয়ে যদি একজন সাংবাদিকের সাথে দেওয়া কথা রাখতে না পারেন, তাহলে তিনি জনগণের সাথে দেওয়া কথাই বা কীভাবে রাখবেন? দেশের উন্নয়ন তার পক্ষে কীভাবে সম্ভব?"
তিনি তার বক্তব্যের শেষে জোর দিয়ে বলেন, তার এই অভিযোগ কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়, বরং একটি সুনির্দিষ্ট অব্যবস্থাপনা ও অসদাচরণের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য।
এ বিষয়ে আশিকুল ইসলাম পিয়ালের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।