
বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য “ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার(বেলকুচি সার্কেল)মোঃ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও বেলকুচি থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার যুব সমাজকে স্বনির্ভর ও কর্মমুখী করে তুলতে দেশে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।