
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে ইয়াছিন শেখ (১২) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন শেখ একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রাতে বাড়ির পাশের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ইয়াছিনের সঙ্গে একই গ্রামের জামাল শেখের ছেলে রিফাত শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত লাঠি দিয়ে ইয়াছিনকে মারধর করে। লাঠি ভেঙে গেলে ভাঙা অংশ দিয়ে ইয়াছিনের ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
গুরুতর আহত ইয়াছিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি মোস্তফা কামাল আরও জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।