
নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন এবং ব্রেন টিউমারে আক্রান্ত। তাঁর ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
বুধবার (১ অক্টোবর) নিসচার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুরুতেই কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি তাঁর বাবার চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরেন এবং আন্দোলনের কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি পালিত হবে। এ সময় সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মিরাজুল মইন জয় গণমাধ্যমসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান—“আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করি, বাবার সুস্থতা কামনায় দোয়া করি এবং নিরাপদ সড়ক গড়ার আন্দোলনে পাশে থাকি।”
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।