
মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের বিধবা রহিমা বেগমের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বর্তমান বয়স ৮০ বছর। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড।
বিধবা রহিমা মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী।
বিধবা রহিমার ৪ ছেলে সবাই বিয়ে করে পৃথক হওয়ায় তার সংসারে অভাব অনটন লেগেই আছে। প্রায় ৬/৭ মাস আগে স্বামী মারা যায়। বাড়ির ভিটা ছাড়া আবাদি জমি নেই বলে জানান, বিধবা রহিমা বেগম।
তিনি আরও জানান এক বছর আগে ভাতার জন্য আবেদন করেছিলেন এখন পর্যন্ত কোন ভাতার কার্ড হয়নি। মৃত্যুর আগে ভাতার কার্ডের সু ব্যবস্হা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন বিধবা রহিমা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।