
নিজস্ব প্রতিবেদক- চন্দ্রা-নবীনগর মহাসড়কে বীরদর্পে চলছে অনুমোদনহীন ব্যাটারি চালিত থ্রি হুইলার অটোরিক্সা ও ইজিবাইক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব অবৈধ যানবাহন মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে। আর এতে করেই অহরহ যানজটসহ ঘটছে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা। কিছু মানুষের উপকার হলেও অধিকাংশ মানুষের জন্য ভোগান্তির কারণ এসব যানবাহন চলাচল রোধে সংশ্লিষ্টদের নেই কোন কার্যকরী পদক্ষেপ।

এদিকে হাইওয়ে পুলিশের সাথে লুকোচুরি খেলার মধ্য দিয়েই মহাসড়কে অবাধে চলাচল করছে অবৈধ এসব যানবাহন। এসব গণপরিবহনের অধিকাংশ বিআরটিএর অনুমোদিত না হওয়ায় চালকরাও লাইসেন্সপ্রাপ্ত নয়। এমনকি অদক্ষ চালকের মাধ্যমে অবৈধ যানবাহনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার,পলাশ হাউজিং রোড, চক্রবতী বাসষ্টান্ড,মোজারমিল,শ্রীপুর বাসষ্টান্ড,বাইপাইল, পল্লীবিদ্যুৎ,নবীনগর বাসষ্টান্ডসহ মহাসড়কের পাশে আঞ্চলিক সড়ক গুলো থাকে এসব যানবাহনের দখলে।

এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদেরকে পড়তে হয় চরম ভোগান্তিতে। মাঝে মধ্যে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২/১ টি অটোরিকশা আটক করলেও জরিমানা দিয়ে বেরিয়ে এসে আবারও সেগুলো মহাসড়কে দাপিয়ে বেড়ায়। আবার হাইওয়ে পুলিশের অভিযানের সংবাদ চালকদের সোর্স এর মাধ্যমে খবর পেয়েও অটোরিক্সা ও ইজিবাইকের চালকরা মহাসড়ক থেকে কিছুক্ষণের জন্য আঞ্চলিক সড়কে চলে যায়। তবে এসব সোর্সদের সাথে হাইওয়ে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অটোরিকশা চালকরা জানিয়েছেন তারা।

এবিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহামেদ বলেন, আমরা সাভার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে অবৈধ থ্রি-হুইলার অটোরিক্সা আটক করে জরিমানার আওতায় আনা হচ্ছে।এছাড়াও পাশাপাশি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।