
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মুশরিভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার মেয়ে পানিতে ডুবে মারা গেছে।
রোববার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুশরিভাজা বিলে এঘটনা ঘটে। ঘটনা শুনে আশপাশের এলাকা থেকে মানুষ দলে দলে ছুটে আসছেন শিশুদের বাড়িতে। কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।
নিহতরা হলেন- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম (১৪)। তারা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মুশরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিকালের দিকে বিলে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সদর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় এলাকাব্যাপী চলছে শোকের ছায়া। মেহেরপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ অরুণ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, একই সাথে চারটির বাচ্চা শিশুর মারা যাওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। এই শোক সইবার মতোনা। আমি নিজে শোকাহত এবং এই পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা আমার নেই।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।