
হিজলা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে হিজলা উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সাংসদ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ওয়াহিদ হারুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা হেমায়েত হোসেন সোহরাব, হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাহউদ্দিন রিমনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মেজবাহ উদ্দিন ফরহাদ কাউরিয়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন , যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা হবে।আগামী দিনে হিজলার মাটিতে কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ চাঁদাবাজদের স্থান হবে না বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।