
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মাদক ও গরু পাচারকারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় গরু এবং মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার (০৭ নভেম্বর) রাত ৫,০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বড়াইবাড়ী বিওপি কর্তৃক গরু পাচারকারীদের বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৭/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বড়াইবাড়ী নামক স্থান হতে ভারতীয় গরু আটক, করতে সক্ষম হয়।
পরে জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাস্টমস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত গরু পাচারকারীদের এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।