প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে আলফাডাঙ্গায় ৩১ দফার লিফলেট বিতরণ

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই রূপরেখা বাস্তবায়নের বার্তা প্রচার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ বলেন, ৩১ দফা হলো গণমানুষের চুক্তিপত্র। এতে আছে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা। আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে, কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রই জনগণের আসল শক্তি। অধিকার প্রতিষ্ঠার এই পথ থেমে থাকবে না যতদিন না সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ন্যায়, সমতা ও উন্নয়নভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।