
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজার অপারেশনে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।গত শনিবার দুপুরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।
পরে খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বজনদের অভিযোগ, আয়াশা আক্তার নামের ওই প্রসূতি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে প্রবেশ করলেও কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর দেওয়া হয়। মৃতের নবজাতক কন্যা বর্তমানে হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আরিফ হোসেনের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে ৭ লাখ টাকায় মীমাংসা হয়। ঘটনার পর থেকে হাসপাতালটি বন্ধ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন- “বাদীর সঙ্গে কথা হয়েছে, তিনি অভিযোগ করবেন না জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও আইনি সহায়তার জন্য এখনও আমাদের কাছে আসেনি।”
সচেতন মহল বলছেন- বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও তদারকি বাড়ানো এখন সময়ের দাবি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।