
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শারদীয় দূর্গাউৎসবে মাওনা বাজার কেন্দ্রীয় দুর্গা পূজা মন্ডবের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাসের হাতে, দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব,তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম কাজলসহ শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
এছাড়াও গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন। তার পক্ষ থেকে এই উপহার সামগ্রী হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।