
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভাংনাহাটি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার-এর সভাপতিত্বে, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা, সাফায়েত হোসেন আকন্দসহ প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।