প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
শ্রীপুর প্রেসক্লাবের সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা! সাংবাদিক সমাজে ক্ষোভ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদ নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
জানা যায়, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান যুগ্ন সম্পাদক সাধারণ আশরাফুল আলম সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে কোন প্রকার তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানান তারা।
এছাড়াও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক ওই তিন সাংবাদিকের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ওই তিন সাংবাদিককে পুলিশি হয়রানি না করা এবং মামলা হতে অবিলম্বে অব্যাহতি দেয়ারও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,শ্রীপুর সাব-রেজিস্টি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে ওই তিন সাংবাদিক সাব-রেজিস্টি অফিসে যায়। পরে একটি মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ৩০ অক্টোবর শ্রীপুর থানায় ওই তিন সাংবাদিকসহ ১৪ জনের নামে শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।