
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর (২৮) বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ না উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে মারা যায় রাজু। সে উপজেলার আট ঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত্য জয়নাল মাতুব্বরের ছেলে ও স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১ঃ০০ টার দিকে রাজু বিষ পান করলে পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসা শেষে রাতে বাড়ি নিয়ে আসে রাজুকে। বুধবার সকালে রাজু মারা যায়।
নিহত রাজুর মা জাকিরণ বেগম বলেন, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সেই শোকে রাজু বেশ পান করে আত্মহত্যা করেছে। সালতা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর বিষ পান করে আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে নাদেরা আক্তার (২৩) নামে এক নববধূর মৃত দেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, গত ১৩ই সেপ্টেম্বর রাজু মাতুব্বর নাদেরাকে স্ত্রী পরিচয় বাড়িতে নিয়ে আসে। তবে এর আগে একাধিকবার বিয়ে করেছে রাজু। বিয়ের পর থেকে ই নাদেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।
শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারধর করলে স্থানীয় এক পল্লী চিকিৎসার এর কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় ফেরার পর রাতেই পুনরায় হাতুড়ি দিয়ে নাদেরাকে পেটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু।
পরের দিন সকালে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় নাদেরার নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশ খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরা দেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে পাঠায়।
এ ঘটনায় রাজু মাতুব্বরকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা হয়। সেই থেকে রাজু মাতুব্বর পলাতক ছিলো।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।