
খুলনা প্রতিনিধিঃ
সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৭ মামলার নীতিমালা চূড়ান্ত এবং মাষ্টাররোল ও ওয়ার্ক চার্জড এবং আউটসোর্সিং কর্মচারীদের চলমান বেতন সমস্যার সমাধান ও স্থায়ী করন সহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক কর্মচারীরা আজ সকাল ১১ টায় বিভাগীয় সড়ক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে। বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা রনি। এ সময় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সড়ক শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ কালাম, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী।
অবিলম্বে সওজ কর্মচারীদের ৭ দফা দাবি মেনে নেয়ার দাবী জানান কর্মচারিরা। এ সময় দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষনা করবেন বলে জানান আন্দোলন কারীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।