
হিজলা: বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রির চর ছয়গাঁও বাজারে রবিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক ৪ ঘটিকায় দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার ঊর্ধ্বে।
জানা যায়, ছয়গাঁও বাজারের ব্যবসায়ী ভ্যারাইটিজ স্টোর মোহাম্মদ আলী আহমেদ হাওলাদার, কাপড়ের দোকান ২টি সিয়াম হাওলাদার, আঃ মালেক হাওলাদারের , মুদি দোকান ২টি সহিদ সরদার ও সালাউদ্দিন হাওলাদারের।এসময় বাজারের মসজিদের মাইক দিয়ে মাইকিং করে এলাকাবাসীকে সজাগ করেন এবং এলাকাবাসীরা ছোট পাওয়ার টিলার মেশিন মোটর পুকুরে থেকে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পরে সকাল ৯ টার সময় ঘটনাস্থলে আসেন হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, হরিনাথপুর ইউনিয়নের বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল খালেক মাঝিসহ ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এছাড়াও বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।পরে হিজলা উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্ম পরিষদের সদস্য শাহেন শাহ চৌধুরী শামু, হরিনাথপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খলিলুর রহমানসহ জামাত ইসলামীর অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং হিজলা মেহেন্দিগঞ্জে আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী পরবর্তীতে এসে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।