
পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সৈকতপাড়ার প্রায় দুই কিলোমিটার রাস্তা বিগত ১৫ বছর থেকে সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে কোন গাড়ী চলাচলের অবস্থা নাই। চরম দূর্ভোগে পড়েছেন গ্রামের সাধারণ মানুষরা।
তাই এলাকাবাসীকে সাথে নিয়ে নিজ অর্থায়নে ইট, বালি দিয়ে রাস্তা সংস্কার করে দিচ্ছেন পেকুয়া সদর ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি সাহেদুল ইসলাম সাহেদ।
সোমবার সকালে এলাকাবাসীকে নিয়ে এ সংস্কার কাজ শুরু করেন এবং কাজ সম্পূর্ণ না হওয়া পযন্ত এ কাজ চলমান থাকবে বলে জানান, ইউপি সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি সাহেদুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।