
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বালু ঘাটের মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির কতিপয় নেতার বিরুদ্ধে। আর এ চাঁদা না দেয়ায় বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।
উপজেলার সারপলশিয়া এলাকায় ঘটেছে এমন ঘটনা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। চাঁদা দাবির অভিযোগের সত্যতা প্রমাণিত পেলে ব্যবস্থা নেয়ার কাথা জানিয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক।
৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুর ঘাট দখলের পায়তারা করে আসছিলে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। কিন্ত পুরোপুরি সফল হয়নি।
তবে এবার সেই বালু ঘাটকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। আর এ চাঁদার টাকা না পেয়ে ৫ ট্রাক বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।

এতে করে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ওই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে সারপলশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যক্তিস্বার্থে জনভোগান্তি সৃষ্টি কোন ভাবেই কাম্য নয় বলে জানিয়েছে স্থানীয়রা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু বিক্রির অনুমতি পত্র এনেছেন জানিয়ে মাসুদুল হক মাসুদের স্ত্রী শেফালী মাসুদ সেনাবাহিনী, ইউএনও অফিস, ভূমি অফিস ও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সোলায়মান হোসেন লিটন বালু ফেলে রাস্তা অবরোধের বিষয়টি স্বীকার করলেও, চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এদিকে অভিযোগের সত্যতা পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের।
এব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম জানান, উপজেলা প্রশাসন চাইলে সহায়তা করবো।
এবিষয়ে সরজমিনে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।