অভিযানে মিলল ৯ হাজার ৭৪০ পিস ইয়াবা, ময়মনসিংহে দুই কারবারি আটক প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। সোমবার (২৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে সোমবার ময়মনসিংহের নান্দাইল মডেল থানাধীন মুশুলী বাজারস্থ ”মশুলী ডিগ্রী কলেজ” এর সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান রাসেল (৩৫) ও সোহেল মিয়াকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, জাহিদ হাসান রাসেল, পিতাঃ মোঃ রহুল আমিন , মাতাঃ মোছাঃ সাফিয়া আক্তার, (২) মোঃ সোহেল মিয়া (৩৪), পিতাঃ মৃত মোফাজ্জল হোসেন, মাতা- মোছাঃ নুরেদা খাতুন , উভয়ের সাং- চিরাম (পোদ্দার বাড়ি), ওয়ার্ড নং- ০৬, ইউপি- ০৫ নং চিরাম, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: