গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫


গাইবান্ধা প্রতিনিধিঃ

‎গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে সৈকত মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সৈকত গাইবান্ধা পৌরসভার মাস্টারপাড়ার আলী আহাম্মেদের ছেলে।

‎স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা সৈকত মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।

‎ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, নিহত সৈকত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ২/৩ বার জেল কারাগারে পাঠানোর হয়েছিল। এ তথ্যও পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি তার অত্যাচার ও অপকর্মের প্রতিবাদে আগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

‎পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে মাদক সংক্রান্ত বিরোধসহ নানা কারণ থাকতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।