পেট্রোল বোমা জব্দ, গাজীপুরে ছাত্রলীগ সভাপতিসহ তিনজন আটক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে তিন ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সন্দেহজনক আচরণের কারণে তিনজনকে পেট্রোল বোমা সহ আটক করা হলে পুলিশে খবর দেয়া হয়।এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের এসআই রফিকুল ইসলাম ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫) কে পেট্রোল বোমা ও লোহার পাইপ সহ আটক করেন।

এবিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, আটকদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।