ময়মনসিংহে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি সার্বিক তত্ত্বাবধানে জেলার ত্রিশাল থানার বালিপাড়া এলাকায় মাদকবিরোধী অভি্যান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, নেত্রকোনা জেলার সদর থানার বনুয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফা ও সখিনা খাতুন দম্পতির ছেলে আব্দুল্লাহ।

এসময় তার কাছ থেকে ১০কেজি গাঁজা ও একটি মাদক বহনকৃত সিএনজি জব্দ করা হয়।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।