রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ নিজস্ব প্রতিবেদক- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)। এতে বলা হয়, শনিবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দ্রুত বিচার, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: