হোমনায় চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ হোমনা(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা থানায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পুরাতন প্রাইভেট মাইক্রোবাস ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকালে মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মৎস্য মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, বাদী এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হামিদ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১২৫৬) বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে বহন করছে। উপরের তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ দল ছিনাইয়া মৎস্য মার্কেটের সামনে অবস্থান নেয়। বিকাল ৩:৩০ মিনিটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে ৩:৪৫ মিনিটে বর্ণিত মাইক্রোবাসটি সেখানে এসে পৌঁছে। সংকেত পেয়ে গাড়িটি থামালে গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম পলাশ দেব (৩৫), পিতা–বিশ্বনাথ দেব (প্রঃ বিশু), মাতা–রিনা রাণী দেব, গ্রাম–তেলিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউপি, থানা–মাধবপুর, জেলা–হবিগঞ্জ। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত গাড়িটি তল্লাশী করে গাড়ির ব্যাকডালা থেকে খাকি স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন এসআই আব্দুল হামিদ বাদী হয়ে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: