কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর মনাগ্র‌্যাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

রবিবার (৯ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি মইনুদ্দিন (৪৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল উপজেলার বড়চর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে জেলার সদর উপজেলার মনাগ্রাম এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল কোতয়ালী মডেল থানার মনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ মইনুদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সুত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তাতান্তর করা হয়েছে।