কুমিল্লায় হাইওয়ে থানার অভিযানে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা মাধাইয়া বাজার এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০:৫০ মিনিটে জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আসামি মোঃ রাহাত হোসেন ওরফে আরাফাত (২০) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকার ঢাকামুখী লেনে সন্দেহভাজন এক যুবকের ব্যাগ তল্লাশি ৬ কেজি গাজাসহ তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত কর কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সড়কপথে মাদক পাচারকারী চক্র সক্রিয় রয়েছে আমরা দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করি। আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে জড়িত চক্রের সদস্যদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আটককৃত আসামি রাহাত হোসেনের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: