গাজীপুরে গৃহবধু হত্যা ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই ২ আসামি গ্রেপ্তার প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ীতে ক্লুলেস ও চাঞ্চল্যকর গৃহবধু রহিমা বেগমকে (৩৮) হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্ধিগ্ধ আসামি মোঃ আইনুল ইসলাম ওরফে বুলেট এবং রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টার মধ্যে র্যাব-১, র্যাব, ৬, র্যাব ১১ এবং পুলিশের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সাহায্যে নরসিংদী জেলার মাধবদী থানার আলগী এলাকা থেকে আইনুল ইসলাম ওরফে বুলেটকে (২২) এবং বাঘের হাট জেলার কচুয়া থানাধীন দেপাড়া বাজার হতে রাজীবকে (২০) গ্রেপ্তার করা হয়। রবিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ নাফিজ বিন জামাল। তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় নিহত গৃহবধূর ভাই আঃ রহিম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: