গাজীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৫ কাশিমপুর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কাশিমপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা করলে ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে মহানগরীর সুরাবাড়ী ভূমিহীন এলাকায় পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল।এসময় বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল। সে সময় ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন। এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় জড়িত থাকা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। Download News PhotoCard SHARES নারী ও শিশু বিষয়: