ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার!

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার। ১০ নভেম্বর রাত ২ টার সময় কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮/৭-এস হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালীন সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আধাঁরে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২শ পিচ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট  হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।