নাটোরে ৬৫ কেজি মুগ ডালের ব্যতিক্রমী দুর্গা প্রতিমা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

নাটোর প্রতিনিধি

নাটোরে ধান ও পাটের পর এবারে মুগ ডাল দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিমা। আর সেই প্রতিমা দেখতে ভিড় করছেন শত শত মানুষ। ধান আর পাট দিয়ে প্রতিমা নির্মান হলেও মুগ ডাল দিয়ে প্রতিমা তৈরী দেশের মধ্যে এই প্রথম। অনেকে আসছেন অঞ্জলি দিতে, অনেকে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে।

জানা যায়, নাটোরে ৬০ থেকে ৬৫ কেজি মুগ ডালের ব্যতিক্রম দুর্গা প্রতিমা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যার রিতি মত আলোড়ন সৃস্টি হয়েছে। ধানও পাটের দিয়ে হলেও এই বারো প্রথম চমক মুক ডালের প্রতিমা। প্রতিদিন ভিড় করছে প্রতিমা দেখতে। নাটোরের উত্তর আলাইপুর নতুন পাড়া দুর্গা মন্দির কমিটির উদ্যোগে তৈরী করা হয়েছে প্রতিমাটি।

দেবীর আবির্ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার সমদ্ধি শষ্য শ্যামলতার প্রতিক, কৃষি আমাদের ঐতিহ্য মা দুর্গাও আমাদের ঐতিহ্য। এই দুইয়ের মেলবন্ধন সৃষ্টি করে আমরা মুগ ডালের প্রতিমা তৈরি করেছি। আগামী দিনগুলো দর্শনার্থীদের আগমন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

চলতি বছরে আমাদের মণ্ডপে ২৮ ফুট উচ্চতায় নির্মিত গনেশ পূজা আয়োজন করা হয়-যা দেশের মধ্যে সর্ব বৃহত্তম। ব্যতিক্রমের এই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজায় মুগ ডালের প্রতিমা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি।

এব্যাপারে কারিগররা বলছেন, কৃষি উন্নয়ন আমাদের বাংলাদেশ বিভিন্ন রকমের ঠাকুর বানিয়েছে। পুরাতন ঠাকুর বানাতাম, আমরা বসে চিন্তা করলাম গতবার ধানের হয়েছে, এবার পাটের হয়েছে, এবার মুগ ডালের ঠাকুর করবো যার জন্য মুগ ডালের ঠাকুর করেছি, মুগের ডাল ৬০ থেকে ৬৫ কেজি লেগেছে।

কৃষি উন্নয়ন দেশে আমাদের যদি সর্ব জায়গাতে যদি মনে এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়ে ঠাকুর তৈরি করতে পারি এটা আমাদের জন্য বিশ্বে ছরিয়ে যাবে।

আর এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।