ব্ল্যাকমেইল কাণ্ডে রাজারহাটে তোলপাড়, নুসরাত জাহান কলির অভিযোগে যুবক আটক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের মো: খন্দকার টোটনের ছেলে খন্দকার লাবিবের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা হয়েছে। এবিষয়ে রাজশাহী বিভাগের বেলপুকুর থানায় এই জিডি করেন আবুল কালামের মেয়ে নুসরাত জাহান কলি। তিনি জিডিতে নুসরাত জাহান কলি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে খন্দকার লাবিবের সঙ্গে তার পরিচয় ছিল। সেই সূত্রে ফেসবুকে দুজনের মধ্যে কিছু ছবি আদান-প্রদান হয়। পরে লাবিব ওই ছবি সম্পাদনা (এডিট) করে নগ্ন ছবি তৈরি করে ব্ল্যাকমেইল করতে শুরু করেন এবং ধাপে ধাপে টাকা দাবি করেন। প্রথমদিকে লোকলজ্জার ভয়ে নুসরাত জাহান কলি বিকাশের মাধ্যমে কিছু টাকা প্রদান করেন। পরে লাবিব আরও ফেক ফেসবুক আইডি খুলে তার তৈরি করা ভুয়া ছবি দিয়ে কলিকে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি দাবি করেন, লাবিব তাকে হুমকি দেন যে তার চাচা খন্দকার আসাদুজ্জামান আসাদ ও খন্দকার আরিফ রাজারহাটের পরিচিত সাংবাদিক ও ইউটিউবার তারা চাইলে ছবিগুলো ভাইরাল করে দিতে পারেন। কোনো উপায় না পেয়ে নুসরাত জাহান কলি প্রমাণসহ থানায় অভিযোগ দায়ের করেন এবং আইনের আশ্রয় নেন। এবিষয়ে বেলপুকুর থানার ওসি সুমন জানান,ঘটনাটি তদন্তে সত্য প্রমাণিত হলে খন্দকার লাবিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ”পরবর্তীতে রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্, চলতি দায়িত্ব) বিষয়টি কুড়িগ্রাম পুলিশ সুপারকে অবগত করলে,তিনি রাজারহাট থানাকে সহযোগিতার নির্দেশ দেন। পরে রাজারহাট থানা পুলিশের সহায়তায় মূল অভিযুক্ত খন্দকার লাবিবকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: