সৃজিত মুখার্জি কি এখনো আপনার স্বামী, এমন প্রশ্নে যা বললেন মিথিলা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

বিনোদন ডেক্সঃ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়ী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ কৌতূহল ভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে নাম জড়াচ্ছে সৃজিত মুখার্জির।

এছাড়াও শারদীয় দুর্গোৎসবের মধ্যে গতকাল সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এতে করে তাদের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।

সম্প্রতি সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় মিথিলাকে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তাকে সরাসরি উপস্থাপক প্রশ্ন করেন, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’