স্ত্রী হত্যার অভিযোগে স্বামী কাদের আটক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫


মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

‎টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় তাঁর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (১ নভেম্বর) দুপুরে তার শশুর বিশু মিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সানাউল ইসলাম (এসআই) জানিয়েছেন।

‎গত ২৩ অক্টোবার সন্ধায় গোপালী বেগম তার বাবার বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর গত  ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে পা বাঁধা তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

‎নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। এ ঘটনায় গোলাপী পিতা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎এবিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কথা বার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় গোপালী হত্যা মামলায় তার স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে আদালতের পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেনদন করা  হয়েছে বলে তিনি জানিয়েছেন।